মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

সাংবাদিক শামীম সিদ্দিকীর বিরুদ্ধে মামলায় বিপিজেএ’র নিন্দা ও গভীর উদ্বেগ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০১:০৫ পিএম

সাংবাদিক শামীম সিদ্দিকীর বিরুদ্ধে মামলায় বিপিজেএ’র নিন্দা ও গভীর উদ্বেগ

ডেইলি খবর ডেস্ক: বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ‌্যাসোসিয়েশনের (বিপিজেএ) সদস্য ও দৈনিক আলোকিত বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক শামীম সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিপিজেএ।  গত ২৩ জুন, ২০২৬ বিপিজেএ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি হারুন জামিল এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেছেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়রানিমূলক, তা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। 
তারা বলেন, প্রকাশিত কোন সংবাদের বিষয়ে অভিযোগ থাকলে প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারতেন। তা না করে সরাসরি মামলার পথ বেছে নিয়েছেন। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে চাপ সৃষ্টি করার প্রবণতা গণমাধ্যমের স্বাধীন পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। নেতারা, শামীম সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অনাকাঙ্ক্ষিত বাধা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!