ডেইলি খবর ডেস্ক: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)-এর সিনিয়র সদস্য ও আলাপ নিউজের বিশেষ প্রতিনিধি দিপু সিকদার-এর দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) সংক্রান্ত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে সংগঠনটি।
দিপু সিকদার তার অভিযোগে উল্লেখ করেছেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরির পর সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য সংগ্রহের প্রেক্ষাপটে তাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।
এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করার আবেদন জানিয়েছেন। তিনি মনে করছেন এই ঘটনার পিছনে একটি সিন্ডিকেট জড়িত।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ দিপু সিকদারকে হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক যৌথ বিবৃতিতে বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা জনস্বার্থ রক্ষা, অনিয়ম উদ্ঘাটন এবং জবাবদিহি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম।
পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হুমকি, ভয়ভীতি বা হয়রানির শিকার হতে হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক। অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি। একই সঙ্গে অভিযোগকারী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :