বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

গোলামের থাকার কথা খায়রুলের সাথে জেলে, কিন্তু বসে আছে ঢাকা আহ্ছানিয়া মিশনে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ১১:৪৬ পিএম

গোলামের থাকার কথা খায়রুলের সাথে জেলে, কিন্তু বসে আছে ঢাকা আহ্ছানিয়া মিশনে

আইন-অপরাধ ডেস্ক: খুলনা বিশ^বিদ্যালয়ের আলোচিত দুর্নীতিবাজ ফ্যাসিবাদের দোসর প্রফেসর ড. গোলাম রহমানের থাকার কথা সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সাথে জেলে। কিন্তু তিনি বসে আছেন মানবতার সেবায় প্রতিষ্টিত ঢাকা আহ্ছানিয়া মিশনের চেয়ারে।
মামলা থেকে বাচঁতে ও গ্রেপ্তার এড়াতে মানবতার সেবার মুখোশ পড়ে পট পরিবর্তনের আগে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের সহায়তায় ভন্ড প্রতারক ফ্যাসিবাদের দোসর গোলাম রহমান ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্টের চেয়ার দখল করে এখনো বসে আছেন। 
চেয়ার দখল করেই গোলাম ভয়াবহ জালিয়াতি ও প্রতারণায় জড়িয়েছেন। চোরে কি শুণে ধর্মের কাহিনী?
জানা গেছে ঢাকা আহ্ছানিয়া মিশনের সাবেক প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের রেখে যাওয়া সম্পদ নানাভাবে তছরুপ করছেন, করাচ্ছেন। তিনি ডামের অঙ্গ-প্রতিষ্টান আলোকিত বাংলাদেশে হরিলুটে লিপ্ত। সাথে যুক্ত আছেন কোম্পানী সেক্রেটারী ঘুষে অডিট ঠিকাদার মো: রফিকুজ্জামান রফিক ও তার বন্ধু আবুল কালাম আজাদ।
সুত্র জানায় চক্রটি আলোকিত মিডিয়া লিমিটেডকে অন্ধকারে রেখে আলোকিত বাংলাদেশের আয় করা অর্থের শ্রাদ্ধ করতে গোলাম নিজে এবং তার মাইম্যান হিসাবরক্ষক আবুল কালাম আজাদকে চেক স্বাক্ষর করাচ্ছেন সাথে রেখেছেন ডামে কর্মরত একজনকেউ। যা জালিয়াতচক্র হিসাবে চিহ্নিত।
গোলাম চক্রটি গোপনে আলোকিত বাংলাদেশের বিজ্ঞাপনের টাকা ও বেতনের চেক ক্লিয়ারিং করতে  প্রাইম ব্যাংক তেজগাঁও শিল্প এলাকা শাখার সহযোগীতা নিচ্ছে।
অভিযোগ রয়েছে গোলাম রহমান আলোকিত বাংলাদেশে নিয়োগ-পদায়ন ও কোনো ব্যক্তিকে চেক স্বাক্ষর করার নির্দেশনা বা কোনো সিদ্ধান্তই দেওয়ার এখতেয়ার তার না থাকা সত্বেও লুটেপুটে খেতে যা ইচ্ছে তাই করছেন। তবে এসব সিদ্ধান্ত প্রদানের একমাত্র সম্পাদক ও প্রকাশকের।
এদিকে দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিষ্টাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন ঢাকা আহ্ছানিয়া সিশনেরই সাবেক প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। খ্জো নিয়ে জানা গেছে কাজী রফিকুল আলম ২ বছরেরও অধিক সময় আগে পদত্যাগের কথা বলা হলেও তার নাম পত্রিকাটির প্রিন্টার্স লাইনে ছেপে ব্যবসা করে যাচ্ছেন গোলামচক্র।
গোলাম রহমানের এমন জঘণ্য প্রতারণা ও অপরাধের তথ্য কাজী রফিকুল আলম কিছুইু জানেননা। তিনি গুরুতর অসুস্থ। কানে শুনেননা, কথা বলতে পারেননা। এসব অপরাধের বিষয় নিয়ে ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী কমিটি ঘোচরিভুত হলেও অদৃশ্য কারণে তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে না কেনো তা নিয়েও চলছে নানা সমালোচনা। চলবে..

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!