আইন-অপরাধ ডেস্ক: গুরুতর অসুস্থ সম্পাদক ও প্রকাশক কাজী রফিকুল আলমকে আড়াই বছর অন্ধকারে রেখেছিলেন ডাম সভাপতি গোলাম রহমান। এবং তাকে না জানিয়ে পরিবেশ অনুকূলে মনে করে ও গ্রেপ্তার-মামলা থেকে বাচঁতে নিজেকে নিজেই ঘোষনা দিয়ে আলোকিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হয়েছেন ফ্যাসিবাদের এই দোসর প্রফেসর ড. গোলাম রহমান।
এদিকে ডাম সুত্র জানায় বাটপার প্রতারক গোলাম পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক কাজি রফিকুল আলমের স্বাক্ষরিত নিয়োগপ্রাপ্তদের কোনো কারণ ছাড়াই বকেয়া পাওনা না দিয়ে আটকে রেখেছেন বেতন-ভাতাও।
প্রতারকচক্র পত্রিকাটির সমস্ত দায়-দেনা বিপদ-আপদ অনুযোগ-অভিযোগ কাজি রফিকুল আলমের উপর রেখে তাকে প্রকাশক হিসাবে প্রিন্টার্স লাইনে নাম ছেপে ফায়দা লুটছে গোলামচক্র।
ডাম মালিকানাসুত্র দাবি করলে প্রিন্টার্স লাইনে একজন অর্ধমৃত গুরুকর অসুস্থ পদত্যাগকারি কাজি রফিকুল আলমের নাম কেনো প্রকাশক হিসাবে প্রিন্টার্স লাইনে ছেপে পত্রিকাটির সমস্ত দায়ভার তার উপর দেয়া হচ্ছে?
ডাম থেকে বলা হচ্ছে আলোকিত বাংলাদেশ থেকে সম্পাদক ও প্রকাশক কাজি রফিকুল আলম আড়াই বছর আগে পদত্যাগ করেছেন। তবে পদত্যাগের কোনো চিঠি মন্ত্রণালয়সহ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের দপ্তরেও নাই।
এদিকে চক্রটি সম্পাদক ও প্রকাশককে না জানিয়ে এসময়ে আলোকিত মিডিয়া লিমিটেডের ভয়া রেজ্যুলেশন দেখিয়ে চেক সিগনেটরি বদলিয়ে আলোকিত বাংলাদেশের কোটি কোটি টাকা কোন কোন খাতে ব্যয় করল কে অনুমোদন দিলো তার কোনো সঠিক জবাব কারো কাছেই নেই।
অন্যদিকে এসব আয়-ব্যয়ের হিসাবসহ নানারকম সিদ্ধান্ত কার অনুমোদনে নিয়েছে জানতে চাইলে আলোকিত বাংলাদেশের চাকরিজীবী কর্মচারি অডিট টিমকে বলে দেয় নিজেই অথরটি।
আরও জানা গেছে পত্রিকাটির আয়-ব্যয়সহ নানা বিষয় নিয়ে অডিটের নামে বাটপারি প্রতারণা করে সবাইকে বোকা বানিয়েছে গোলামের মাইম্যাখ্যাত হিসাব রক্ষক আজাদ আর কোম্পানী সেক্রেটারি ঘুষে অডিটখ্যাত ঠিকাদার রফিকুজ্জামান রফিক।
পত্রিকাটির সার্বিক তথ্য গোপন করে এখন আবার প্রকাশক হিসাবে কাজি রফিকুল আলমের নাম প্রিন্টার্স লাইনে ছেপে বলা হচ্ছে প্রকিয়াধীন। প্রতারণা-বাটপারি করাই যেনো লোভী গোলামের নিত্য দিনের সঙ্গী!
গোলামের এসব অপকর্মের তথ্য প্রকাশ করলেই হুমকি-ধামকী ও মামলার ভয়ভীতি দেখান যা কখনই কাজি রফিকুল আলম করেননি।
গোলাম নিজেকে ভারপ্রাপ্ত সম্পাদক ঘোষনা করে ডামের গাড়িতে প্রেস স্টিকার লাগিয়ে সাথে দাড়ি-চুলে কালি দিয়ে উড়ে বেড়াচ্ছেন যেনো নীল আকাঁশে।
পত্রিকা সুত্র জানায় সরকারী নিয়ম না মেনে কোম্পানি আইন দেখিয়ে লোভী গোলাম রহমানের অবৈধ দখলদারি ভারপ্রাপ্ত সম্পাদকের পদে আসীন হয়ে সম্মান রক্ষা হবেনা।তার চার পাশে পাওনাদের মামলা ঘুরে বেড়াচ্ছে।
সুত্র জানায় ফ্যাসিবাদের দোসর কেয়ারটেকার সরকার প্রথা ধ্বংসকারি সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সহযোগী লোভী গোলাম রহমান একই সাথে এনজিও ঢাকা আহছানিয়া মিশনেরও সভাপতির দায়িত্বে আছেন।
অভিযোগ রয়েছে খুলনা বিশ^বিদ্যালয়ের এক সময়ের আলোচিত দুর্নীতিবাজ সাবেক ভিসি ফ্যাসিবাদের দোসর লোভী প্রফেসর ড. গোলাম রহমান জোর করে নিজেকে নিজেই দৈনিক আলোকিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নিয়েছেন। যা শুধূ অবৈধই নয়। অপরাধ। ফ্যাসিবাদের সাহস দেখে গোড়ায়ও হাসে।
আইন মোতাবেক পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক কাজি রফিকুল আলমের কাছ থেকে নিয়োগপত্র না নিয়েই নিজেকে ভারপ্রাপ্ত সম্পাদক ঘোষনা দিয়ে পত্রিকাটির প্রিন্টার্স লাইনে ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে নাম ছেপে চলছেন প্রফেসর ড. গোলাম রহমান।
প্রশ্ন উঠেছে সাংবাদিকতার সামান্যতম অভিজ্ঞতা যার নাই সে এই নিয়োগ পেল কিভাবে? কে দিল? এটা কি বেতনভুক্ত ভারপ্রাপ্ত সম্পাদক, নাকি অবৈতনিক? তিনি কোনটা? তার এই দখল দারিত্বের কোনো কিছুই জানেননা সম্পাদক ও প্রকাশক কাজি রফিকুল আলম।
এদিকে ডাম থেকে বলা হয়েছে কাজি রফিকুল আলম সম্পাদক ও প্রকাশকের পদ থেকে ৩ বছর আগে পদত্যাগ করেছেন। তাহলে এই ৩ বছর তার নাম পত্রিকার প্রিন্টার্স লাইনে ছাপা হলো কেন? পদত্যাগের তথ্য গোপন করে সরকারের সাথে প্রতারণা করা হলো কার স্বার্থে?
এদিকে সম্পাদক ও প্রকাশককে অন্ধকারে রেখে এসময়ে কোটি কোটি টাকার সরকারী বিজ্ঞাপনের টাকা লুটে খেয়ে এখন কৌশলে গোলাম রাহমানকে ভারপ্রাপ্ত সম্পাদের পদে বসিয়ে অবৈধ কর্মকান্ড ও লুটপাট সব বৈধ করার প্রত্রিয়া করার এটি একটি অপপ্রয়াস বলে একাধিক আইনজীবী মনে করেন।
আলোকিত মিডিয়া লিমিটেড পুর্নগঠন নিয়েও আছে লুকোচুরি? পরিচালনা পর্ষদের কথা বলে চলছে ভুয়া রেজ্যুলেশনের সব ভূয়ামি। ডামের জালিয়াত চক্রের জালিয়াতির হোতারা এসব তথ্য হাইড করে লুটেপুটে খাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এসব চক্রের মূল হোতা কোম্পানির সেক্রেটারি ঘুষে অডিট মো: রফিকুজ্জামান রফিক বলে জানা গেছে। অপকর্মের শলাপরামর্শ ডাম সভাপতি গোলাম রহমানকে দিচ্ছেন বলে ডাম সুত্র নিশ্চিত করেছে। যা শুধু বেআইনিই নয় সরকারের সাথে বড় প্রতারণা।
ডাম সুত্রগুলো জানায় ডামের প্রতারকচক্র প্রায় শত বছর বয়সি গোলাম রহমানকে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকের পদ দখল করিয়ে আজাদ-রফিকচক্র নিজেদের অপকর্ম ও লুটপাটের তথ্য গায়েব করার কৌশল নিয়েছে। সুত্র জানায় চক্রটি এবার গোলাম রহমানকে মামলায়ও জড়িয়ে ফেলেছে।
ডামের অঙ্গ-প্রতিষ্টান আলোকিত বাংলাদেশে অর্ধমৃত ব্যক্তি কাজি রফিকুল আলমের গুরুতর অসুস্থ হয়ে অর্ধমৃত অবস্থায় বিছানায় পরে আছেন একম একটি তথ্য গোপন করে তার নাম প্রায় ৩ বছর প্রিন্টার্স লাইনে সম্পাদক ও প্রকাশক হিসাবে ছেপেছেন গোলাম সিন্ডিকেট। কাজটি ছিল গুরুতর অসুস্থ ও অর্ধমৃত ব্যক্তির সাথে চরম অন্যায় ও অমানবিক প্রতারণা। প্রশ্ন হচ্ছে এসব প্রতারণা কার স্বার্থে করা হয়েছে?
এদিকে সুত্র জানায় গোলাম সিন্ডিকেট এসময়ে পত্রিকাটিতে সরকারি বিজ্ঞ্পানের বিল বাবদ ১২-১৪ কোটি টাকার ব্যবসা করে এবার প্রিন্টার্স লাইন থেকে কাজি রফিকুল আলমকে সম্পাদকের পদ থেকে বাদ দিয়ে প্রকাশক করা হয়েছে। এবং ডামের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান নিজেই হয়েছেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক।
প্রশ্ন হচ্ছে একজন অর্ধমৃত ব্যক্তিকে নিয়ে প্রতারনার শেষ কোথায়? গুরুতর অসুস্থ জবান বন্ধ থাকা অর্ধমৃত ব্যক্তির বিরুদ্ধে গোলামের এমন জুলুম অত্যাচার-মিথ্যাচার বন্ধ হবে কবে?
ডাম সুত্র মনে কওে অর্ধমৃত ব্যক্তির নাম প্রকাশক হিসাবে ছেপে এবারও অপরাধের পারদ উপড়ে নিচ্ছেন গোলাম রহমান। নিজেদের সমস্ত অপরাধের দায় প্রকাশকের উপর দিয়ে নিজেরা থাকছেন ধরা-ছোঁয়ার বাইরে?
এদিকে ডামের একাধিক কর্মির প্রশ্ন ড.গোলাম রহমান ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেলেন কিভাবে? কে দিলেন তাকে ভাপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব?
মারা না গেলে কিংবা অব্যাহতি না নিলে সম্পাদক ও প্রকাশক ছাড়া অন্য কেউ এ দায়িত্ব দেওয়ার এখতেয়ার কারোর নাই।
প্রশ্ন হচ্ছে ভারপ্রাপ্ত সম্পাদকের নিয়োগ কি অর্ধমৃত ব্যক্তি সম্পাদক ও প্রকাশক কাজি রফিকুল আলম দিয়েছেন? ড.গোলাম রহমানের ভারপ্রাপ্ত সম্পাদকের নিয়োগপত্রে স্বাক্ষর করার মতো অবস্থায় তিনি আছেন? নাকি আলোকিত মিডিয়া লিমিটেড দিয়েছে ভারপ্রাপ্ত সম্পাদকের নিয়োগ? এলোমেলো কাজগুলো যেনো ইঁদুর বিড়ালের দৌড়াদৌড়ি। সাপ-লুডু খেলা। তবে এখন পাওনাদারদের পাওনা আদায়ে সুবিধা হয়েছে।
সংবাদপত্রের সরকারি নিয়মনীতি বিধিবিধান সবই এখানে অনুপস্থিত রেখে ডামকে বোকা বানিয়ে বা নির্বাহী কমিটিকে বোকা ভেবে শাক দিযে মাছ ঢাকার কাজগুলো গোলাম রহমান করছেন।
একজন পেশাদার সাংবাদিককে সম্পাদক নিয়োগ না দিয়ে সাংবাদিকতার সামান্যতম অভিজ্ঞতা ছ্ড়াাই গোলাম রহমান নিজেই ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নেওয়া রহস্যজনব। গোলাম রহমানের কাছে এসবের কোনো জবাব নেই।
প্রশ্ন উঠেছে ডামের সাবেক সভাপতি কাজি রফিকুল আলমের হাতে গড়া প্রতিষ্টান আলোকিত বাংলাদেশ আজ দায়িত্বে কারা, লুটেপুটে খাচ্ছে কারা?

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :