সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ১৯ মে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,লায়লা পারভীন সেঁজুতিকে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারায় সাতক্ষীরা সদর থানার ২৫ (১৮/০২/২৫) নং মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :