আইন-অপরাধ ডেস্ক: জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদের এক কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৪১ টাকা থাকা বিভিন্ন ব্যাংকে থাকা ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। দুর্নীতির মামলায় গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৩২ কোটি ৬৬ লাখ ১৬ হাজার ২৪৪ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং তার নিজ নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ১৪ টি হিসাবে মোট ৭৪ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ১২৭ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর,স্থানান্তরের ও রুপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর গত বছরের ১৬ সেপ্টেম্বর মামলা দায়ের করা হয়। গত বছরের ১৮ জানুয়ারি একই আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :