সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

আলোকিত বাংলাদেশে বকেয়া বেতন না দিয়ে হুমকি-ধামকি দিচ্ছে ডাম গোলাম চক্র

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ১২:৫১ পিএম

আলোকিত বাংলাদেশে বকেয়া বেতন না দিয়ে হুমকি-ধামকি দিচ্ছে  ডাম গোলাম চক্র

ডেইলি খবর প্রতিবেদক: দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় কর্মরত ব্যবস্থাপনা সম্পাদক/ভারপ্রাপ্ত সম্পাদক শামীম সিদ্দিকীসহ একাধিক সংবাদকর্মির বকেয়া বেতন-ভাতা না দিয়ে উল্টো মাস্তানি-গুন্ডামীর আচরন করছে ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি ও আলোকিত বাংলাদেশের বর্তমান কর্ণধার প্রফেসর ড. গোলাম রহমান ও তার সাঙ্গপাঙ্গরা।

বকেয়া বেতন চাইলেই হামলা-মামলার হুমকি-ধামকি দিচ্ছে ডামে তার পোষা মাস্তান আজাদ-রফিক গং। চক্রটি ব্যবস্থাপনা সম্পাদককে কোনো কারণ ছাড়াই অফিস করতে দিচ্ছে না। তাকে কর্তৃপক্ষ চাকুরি থেকে অব্যাহতিও দিচ্ছেনা। বিষয়টি শ্রম আদালতে গড়িয়েছে।

জানা গেছে ডাম সভাপতি ড.গোলাম রহমানের সাথে থেকে লুটেপুটে খাওয়া হিসাব রক্ষক মো: আবুল কালাম আজাদ ও তার বাল্যবন্ধু কোম্পানী সেক্রেটারি মো: রফিকুজ্জামান রফিক এই হুমকি-ধামকি দিচ্ছে।

ঢাকা আহছানিয়া মিশনের অঙ্গ প্রতিষ্ঠান দৈনিক আলোকিত বাংলাদেশে সরকার নির্দেশিত ৮ম ওয়েজ বোডে (এখন চলছে ৯ম ওয়েজ বোড, ডিসেম্বরে আসছে ১০ম) ব্যবস্থাপনা সম্পাদকের পদে স্থায়ী চাকরি। কিন্তু কোনো কারণ ছাড়াই ব্যবস্থাপনা সম্পাদকের বেতন-ভাতা বকেয়া রেখেছেন বা আটকে রেখেছেন গোলাম রহমান ও তার মাস্তান সিন্ডিকেট।

গুরুতর অসুস্থ হার্টের রোগী উচ্চরক্তচাপ-ডায়েবেটিসসহ নানা রোগে আক্রান্ত ব্যবস্থাপনা সম্পাদক/ভারপ্রাপ্ত সম্পাদক আলোকিত বাংলাদেশের কর্তৃপক্ষকে বকেয়া বেতন-ভাতা প্রদানের জন্য একাধিকবার আবেদন-নিবেদন করার পরেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এখন ব্যবস্থাপনা সম্পাদক/ভারপ্রাপ্ত সম্পাদককে ভয়ভীতি দেখাচ্ছে গোলামের চেলা-চামুন্ডা ও মাস্তান-গুন্ডারা।

উল্লেখ্য-দৈনিক আলোকিত বাংলাদেশ ইতিপূর্বেও বহু সংবাদ কর্মির সাথে একই আচরন করেছে। প্রায় সকলেই শ্রম আদালতে মামলা করে জিতেছে। এবং বকেয়া পাওনা আদায় করে নিয়েছে। একটি মামলায়ও আলোকিত বাংলাদেশ জয়লাভ করতে পারেনি। এবারও ব্যবস্থাপনা সম্পাদককে মামলায় ঠেলে দিয়েছে।

বকেয়া পাওনা আদায়ের জন্য আলোকিত বাংলাদেশের বিরুদ্ধে ইতোপূর্বে দায়ের করা মামলায় সংবাদ কর্মিরা সবগুলোতে জয়লাভ করার সব তথ্য শ্রম আদালতের নথিতে প্রমাণ রয়েছে।

ঢাকা আহছানিয়া মিশনের অতীত রেকর্ড ভালো নয় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। সংবাদ কর্মিদের বকেয়া পাওনা বেতন-ভাতা আদায়ে গত ১৩ বছরে সাংবাদিকদের ট্রেডইউনিয়নের ঘেরাও এবং নানা সময়ে বিক্ষেভ আন্দোলনের মুখে পরেছে ঢাকা আহছানিয়া মিশন ও আলোকিত বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!