বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

রিজেন্টের সেই সাহেদ আবার গ্রেপ্তার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৪:১৪ পিএম

রিজেন্টের সেই সাহেদ আবার গ্রেপ্তার

আইন অপরাধ ডেস্ক: ‎রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ ‎সোমবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে ক্যান্টনমেন্ট থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বসির। তিনি বলেন, পল্লবী থানার একটি মামলায় সাহেদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেই পরোয়ানা কার্যকর করতে অভিযান চালিয়ে ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সাহেদকে পল্লবী থানায় নেওয়া হয়েছে।

‎এদিকে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে আগেই হাইকোর্টে রিট করেছিলেন আসামিপক্ষের আইনজীবী। রিটের কাগজপত্র যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পল্লবী থানার ওসি।

‎পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারের পর সাহেদকে পল্লবী থানায় নেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে প্রয়োজনীয় আবেদন করবেন।

২০২০ সালের ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। এই সময় পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এরপর ৭ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয় র‌্যাব। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়। পরে একই বছরের ১৫ জুলাই ভোরে ভারতে পালানোর সময় সাতক্ষীরা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর দীর্ঘদিন তিনি বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন।

২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে মোট ৯৬টি মামলা ছিল। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। সবকটি মামলাতেই জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছিল। সংগড়ৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!