আইন-অপরাধ ডেস্ক: দেশ-বিদেশের আর্থিক সহায়তায় মানবতার সেবায় প্রতিষ্ঠিত ঢাকা আহ্ছানিয়া মিশন-ডাম পড়েছে ভন্ড গোলামের হাতে। অবিশ^াস হলেও সত্য চুলে-দাড়িতে কালি করে ডাম প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান এখন ৯৫ বছর বয়সে যৌবন খুজে বেড়াচ্ছেন। বামহাতে টাকা হাতিয়ে নিচ্ছেন, মাইম্যান নিয়োগ দিয়ে আলোকিত বাংলাদেশ থেকে অবৈধভাবে চিকিৎসার ব্যয় ও বাসার বাজার নিচ্ছেন আর খাচ্ছেন। বদ অভ্যাস তার খুলনা বিশ^বিদ্যালয় েেথকেই রপ্ত করা। দুর্নীতির অভিযোগ থাকা সত্বেও সাবেক প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমকে হটিয়ে ফ্যাসিস্ট সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের সহযোগীথায় ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্টের চেয়ার দখল করেছেন ভন্ড গোলাম। যার মধ্যে বিন্দুমাত্র মানবতাবোধ না থাকা সত্বেও তিনি হয়েছেন ডাম প্রেসিডেন্ট। তাকে এখন সবাই ভন্ড গোলাম হিসাবেই চিনে থাকে। অবিলম্ভে ভন্ড গোলামকে সরিয়ে মানবতাবোধ ব্যক্তিত্বকে প্রেসিডেন্ট পদে নিয়োগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ডাম সুত্রগুলো জানায়, ডাম সভাপতি গোলাম ভদ্রবেশী মুখোশপড়া একজন মন্দ লোক, ফ্যাসিবাদের দোসর। প্রফেসর ড. গোলাম রহমান খুলনা বিশ^বিদ্যালয়ে চাকরিকালিন নানা অনিয়ম-দুর্নীতি আড়াল করতে দেশের আরেক শয়তান সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের (বর্তমানে জেলে আছে) কাদেঁ ভর করে ঢাকা আহ্ছানিয়া মিশনে ঢুকেছেন। এটি একটি দেশ ও মানবতার সেবা মুলক এনজিও। গোলাম রহমান ঢাকা আহ্ছানিয়া মিশন-ডামে কুটকৌশলে প্রেসিডেন্টের চেয়ার দখল-ক্যু করে ডামের এক শ্রেণির চোর-বাটপার আর মাস্তান সঙ্গে নিয়ে রামরাজত্ব কায়েম করেছেন। সাতক্ষিরার জনৈক আবুল কালাম আজাদ নামের এক মাস্তানকে ডামের অ্যাকাউন্ট পদে চাকরি দিয়ে পরে ডেপুটেশনে পাঠিয়ে ডামের নিয়ন্ত্রাধীন দৈনিক আলোকিত বাংলাদেশ দখল করিয়েছেন। শুধু কি তাই, জানা যায় নিজে সুবিধা পেতে বায়বীয় ক্ষমতায় গোলাম ওই হিসাবরক্ষককে আবার যুগ্মসম্পাদক পদেও নাকি পদোন্নতি দিয়ে সোনার পাথরের বাটিতে বসিয়েছেন। যা শুধু বে-আইনিই নয়, সংঘবদ্ধ অপরাধ। সুত্র জানায় বাল্যজীবন থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত যেসব অপরাধ গোলাম রপ্ত করেছেন বলে অভিযোগ রয়েছে তা তিনি বৃদ্ধ বয়সে এসে অন্যকে শিখাচ্ছেন। গোলামের বিরুদ্ধে গত ১৯৭০-৯০ দশক পর্যন্ত মানহানিকরসহ প্রচুর অভিযোগ পাওয়া যাচ্ছে, যা প্রকাশের প্রক্রিয়াধীন রয়েছে।
দেশ সেবায় ও মানুষের কল্যানে কাজ করলেও ভন্ড গোলামের নেতৃত্বে তাদের ধানমন্ডির হেড অফিসে ধাপে ধাপে সুযোগ-সন্ধানি দুর্নীতিবাজ পাইক-পেয়াদারের সংখ্যা বাড়ছে। ফ্যাসিবাদের দোসর প্রফেসর ড. গোলাম রহমানের অতীত-বর্তমান কর্মকান্ড নিয়ে ডেইলি খবরের অনুসন্ধানী সাংবাদিক টিমের আরও অনুসন্ধান চলছে। অভিযোগ রয়েছে ডামের নামে সাবেক প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের রেখে যাওয়া সম্পদের উপরে বসে গোলাম তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে দান-খয়রাতের টাকাসহ লুটে খাচ্ছেন ভন্ড গোলাম। নিজে এখন পর্যন্ত ডামের নামে একটি প্রতিষ্টানও গড়ে তুলতে পারেননি। উল্টো ডামের নামে থাকা চট্টগ্রামের জমি ইতোমধ্যেই বিক্রয় করে দিযেছেন, আশুলিয়ায়ও বিক্রির ধান্ধা করছেন। সার্বিক অভিযোগ নিয়ে গোলাম রহমানকে ফোন করলে তিনি ফোন ধরেননা। একটি সুত্র জানায় গোলাম রহমান ও তার দুর্নীতিবাজ চোর সিন্ডিকেটসহ সার্বিক কর্মকান্ড ডামের অর্থ চুরি-চামারি ও দুর্নীতির বিষয়গুলো গোয়েন্দা নজরদারি হচ্ছে। চলবে..

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :