বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ ৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৫:৩০ পিএম

সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ ৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আইন-অপরাধ ডেস্ক: যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী এবং তাদের ছেলে আলাভী আজফার চৌধুরী ও জাভেদ অপগেন হেপেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, তৌহিদুল ইসলাম চৌধুরী ও সাঈদা মুনা তাসনিমসহ অন্যান্যের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের নামে আনুমানিক দুই হাজার কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। বিধায়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!