বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ডাম গোলামের চরিত্র বদলাবে না,চোরচক্রই পছন্দ, সমাজকল্যাণ মন্ত্রনালয় বিরক্ত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ১২:৪০ পিএম

ডাম গোলামের চরিত্র বদলাবে না,চোরচক্রই পছন্দ, সমাজকল্যাণ মন্ত্রনালয় বিরক্ত

ডেইলি খবর প্রতিবেদক: দুর্নীতিবাজের স্বভাব শত বছর বেচেঁ থাকলেও পরিবর্তন সহজে হয়না। তেমনি একজন নীতিভ্রষ্ট দুর্নীতিবাজ গোলাম রহমানকে নিয়ে চলছে মানবতার সেবায় নিয়োজিত এনজিও ঢাকা আহছানিয়া মিশন। সুত্র জানায় গোলামের কার্যক্রমে সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয় বিরক্ত। ডাম থেকে গোলাম বিদায় না হলে প্রতিষ্টানটি সমস্যায় পরবে।

অভিযোগ রয়েছে ডামের আলোকিত বাংলাদেশ থেকে গোলামের চোরচক্র বেতনের নামে লুটে নেওয়া অর্থের তথ্য নেই অডিট রিপোর্টে। অডিট রির্পোটে কার অনুমোদনে খরচ-পদ-পদবী নিয়েছে তার তথ্যও নেই।
প্রশ্ন হচ্ছে দখলদারিত্বের মনোভাবাপন্ন. অমানবিক ও দুর্নীতিবাজ হিংসুটে ব্যক্তি মানবতা সেবাদানের প্রতিষ্টানের সভাপতি হয় কি করে? চোরচক্র নিয়ে চলা লোক ভালোলোক?

সুত্র জানায় ডাম গোলাম-রফিক-আজাদ গংদের বানানো গোজামিল তথ্য দিয়ে তৈরি করা কাগজপত্র উপস্থাপনের মাধ্যমে সত্য তথ্য ও ডাম প্রকল্প আলোকিত বাংলাদেশ থেকে বেতনের নামে লুটে নেওয়ার অর্থ জায়েজ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে ডাম কর্মিরা জানায় সভাপতি গোলাম রহমান চোর চক্র নিয়েই চলতে স্বস্তিবোধ করেন বলেই তার মাইম্যান হিসাবরক্ষক আজাদ ও ঘুসে অডিট ঠিকাদার কোসে রফিকের দুনাম্বারি পরামর্শেই চলছেন তিনি।

ডাম কর্মিরা মনে করেন ডাম থেকে গোলাম বিদায় না হওয়া পর্যন্ত ডামে স্বস্তির পরিবেশ ফিরে আসবে না। আগামী ডিসেম্বরে তাকে বিদায় না করলে ডামের পরিবেশ আরও বিশাক্ত রুপ নেবে। গ্রুপিং-লবিং বাড়বে, সুনাম আরও হারাবে ডাম।

অভিযোগ রয়েছে ডামের সাবেক প্রেসিডেন্ট কাজি রফিকুল আলমের হাতে গড়া প্রতিষ্টানগুলোর খবরদারি করতে ষড়যন্ত্র করে ডামের চেয়ার দখল করে খুবির আলোচিত-সমালোচিত দুনীতিবাজ প্রফেসর ড. গোলাম রহমান।

ডামের সাবেক সভাপতি কাজি রফিকুল আলমের প্রতিষ্টা করা আলোকিত বাংলাদেশ পত্রিকার সম্পাদকের পদটি অবৈধভাবে দখল করে লুটেপুটে খেতে নিজেই হন ভারপ্রাপ্ত সম্পাদক এবং লুটে খেতে-নিতে তার মাইম্যান ডাম হিসাব রক্ষককে দেন যুগ্ম সম্পাদকের পদ।

প্রশ্ন হচ্ছে যে পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজি রফিকুল আলম তিনি এসবের কিছুই জানেন না। তার পদত্যাগের কথা বলা হলেও তার স্বাক্ষরিত পদত্যাগপত্রের কোনো তথ্য-প্রমাণ গত দুই বছরেও গোলামচক্র দেখাতে পারেনি।  

সংশ্লিষ্ট সুত্রগুলো জানায় আলোকিত মিডিয়া লিমিটেডের নাম ভাঙ্গিয়ে এবং ভুয়া রেজ্যুলেশন তৈরি করে জালিয়াত চক্রের হোতা ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি (ডাম) প্রফেসর ড. গোলাম হেমান। তিনি চোর চক্রকে দিয়ে লুট করাচ্ছেন। বেতনের নামে লুট করানো অর্থে ভাগ বসাচ্ছে বলে এন্তার অভিযোগ থাকা স্বত্বেও ডাম নির্বাহী কমিটি তার বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা গ্রহন করতে পারেনি, তাকে তলবি সভা করে বাদ দিতেও পারেনি।

সুত্র জানায় অবৈধ ভারপ্রাপ্ত সম্পাদকের ছত্র-ছায়ায় চোর-বাটপারদের পদধ্বনিতে পত্রিকাটিতে অবৈধ পদ-পদবীতে ছড়াছড়ি-গড়াগড়ি খাচ্ছে। 
যে যার মতো করে পদ-পদবী ঘোষনা দিয়ে বেতনের নামে গোলামের চোর সিন্ডিকেট লুটে নিচ্ছে ডামের সম্পদ আলোকিত বাংলাদেশের আয়ের টাকা।

পত্রিকাটির প্রিন্ট ভার্সনের সম্পাদক ও প্রকাশক কাজী রফিকুল আলম। এবং আলোকিত বাংলাদেশ ডটকম অনলাইন স্বত্বাধিকারী/ মালিক কাজী রফিকুল আলম।

অভিযোগ রয়েছে চোর সিন্ডিকেট নিয়ে মশাল জালিয়ে কাজী রফিকুল আলমের মালিকাননাধীন সম্পদ লুটে খাচ্ছে গোলাম রহমান সিন্ডিকেট? 
মিডিয়া আইনে যতক্ষন পর্যন্ত মালিকানা পরিবর্তন না আসবে ততক্ষন পর্যন্ত সম্পাদক ও প্রকাশক মৃতশয্যায় থাকলে কিংবা অক্ষম হলে তার সন্তানরাই এর দেখভালো করবেন। এবং সিগনেটারি হবেন।

যেহেতু ট্রেড লাইসেন্স আছে এটি ব্যবসা প্রতিষ্ঠান।তাই এর মালিকানাও রফিকুল আলমের পরিবারের সদস্যরাই দেখবেন মালিকানাও হবেন। যেহেকু আলোকিত মিডিয়া লিমিটেডের অবস্থা হ-য-ব-র-ল।

ডাম সুত্রগুলো জানায় আলোকিত মিডিয়া লিমিটেড-এর বড় শেয়ার হোল্ডার (৫ কোটি টাকা) পরিচালক এস আলম গ্রুপ-এর মাসুদ আলমের নাম নেই কোথাও। 
লুটেপুটে খেতে পর্ষদের ৭ জনের সভায় মাত্র ২ জন ( গোলাম রহমান আর কাজী ওয়াহিদুল আলম) উপস্থিতি দেখিয়ে জালিয়াতি-বাটপারি রেজ্যুলেশন তৈরি করে ব্যাংকে দিয়ে সিগনেটারিও বদলিয়ে ফেলেছে।
অবৈধ সব কর্মকান্ড চালাতে আলোকিত মিডিয়া লিমিটেডের অনুমোদন বলে চালানো হলেও তাদের এসব অপকর্ম-অবৈধ নিদ্ধান্তের তথ্য পরিচালনা পর্ষদ সদস্যরা কিছুই জানেননা বলে জানা গেছে।

সুত্র জানায় চোর চক্রকে রক্ষার জন্য কোম্পানি সেক্রেটারি ডামের ঘুষে অডিট ঠিকাদার মো: রফিকুজ্জামান রফিক এসব জালিয়াতির মিথ্যা বয়ান তৈরি করে ব্যাংকের সিগনেটারির পরিবর্তন এনে দেন। এবং গোলাম রহমানকে আলোকিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নেয়। যার পুরো প্রত্রিয়াটিই ছিল জালিয়াতি-বাটপারির বয়ান ও সিদ্বান্ত।

এদিকে ডেইলি খবর সম্পাদক ও প্রকাশক বরাবরে এসবের জালিয়াতনামার বয়ান ডাম প্যাডে একটি চিঠি প্রেরণ করা হয়। তাতে ডামের উপপরিচালক প্রশাসন আনোয়ার হোসেন চৌধুরীকে দিয়ে রফিকের পরামর্শে জোর করে স্বাক্ষর করিয়ে নেন গোলাম। তাতে ধান বানতে শীবের গীত গাওয়া হয়েছে। আজাদকে দিয়ে যে বেতনের নামে চুরি-চামারি করাচ্ছেন তা নিয়ে দুর্নীতিবাজ গোলামের কোনো জবাব নাই।

প্রতিটি প্রতিবেদনে প্রশ্ন ছিল গোলামের মাইম্যান ডাম হিসাব রক্ষক আবুল কালাম আজাদ আলোকিত বাংলাদেশে ডেপুটেশনে থেকে কিভাবে যুগ্ম সম্পাদক হলো? জীবনে কখনো সাংবাদিকতা না করে একজন হিসাব রক্ষক কিভাবে পত্রিকার যুগ্ম সম্পাদক হলো? কে দিল এমন লুটপাটের সুযোগ?

ডাম সুত্র জানায় গোলামের জোচ্চুরি সিদ্ধান্ত ছাড়া আজাদ এসব অপরাধ করছে কেমনে? এবং লাখ টাকার উপরে বেতনের নামে লুটে নিয়ে যাচ্ছে কিভাবে? এসব অপরাধের সুস্পষ্ট জবাব কি? কে দিল তার এমন নিযোগ? আলোকিত মিডিয়ার নামে সব অবৈধ কাজ বৈধ করার মানে কি? ডামের পুরোনো কর্মিরা মনে করেন ডামে আসা নতুন কর্মি আজাদ-রফিক ও  গোলামের অপরাধচত্র ডাম থেকে বিতাড়িত না করলে ডামের সুনাম তলানিতে যাবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!