আইন-অপরাধ ডেস্ক: কালো টাকায় সাদা জীবন যাপন করছেন শেখ হাসিনার সাবেক প্রেসসচিব আবুল কালাম আজাদ। এক সময়ে ইওেফাকের সাব এডিটর যিনি ক্ষিদে পেলে টেবিলের নীচে মাথা নিয়ে চিবিয়ে খেতেন শুকনো টোস্ট বিস্তুক আর লাল চা। সেই সাব এডিটর আবুল কালাম আজাদ শেখ হাসিনার প্রেস সচিবের পদ পেয়ে কমিশন-বদলী পোষ্টিং আর দুর্নীতি-লুটপাটের মাধ্যমে অভৈধ ভাবে আয় করা কালো টাকা সাদা করেছেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ ও তাঁর পরিবারের বিরুদ্ধে কালো টাকা সাদা করার প্রমাণ পেয়েছে অনেক আগেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ)। তাঁদের তিনজনের নামে ছয় কোটি টাকার এফডিআর ফ্রিজ করা হয়েছে। এনবিআর সূত্র জানিয়েছে, সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ, তাঁর স্ত্রী আক্তারি বেগম ও ছেলে ইশতিয়াক আজাদের নামে চারটি ফ্ল্যাট রয়েছে। এগুলোর মূল্য ৫ কোটি ৭৬ লাখ টাকা। তাঁরা কর ফাইলে দেখিয়েছেন ২ কোটি ৩ লাখ টাকা। এসব ফ্ল্যাটের কর পরিশোধ করেছেন আয়কর আইনের কালো টাকা সাদা করার ধারার সুযোগ নিয়ে।
এ ছাড়া আক্তারি বেগম ২০২০-২০২১ করবর্ষে কালো টাকা সাদা করার ধারার সুযোগ নিয়ে আরও ৪ কোটি টাকা ঘোষণা দিয়েছেন। অর্থাৎ, কর ফাইলে প্রদর্শন করেছেন। তাদের তিনজনের নামে ছয় কোটি টাকার এফডিআরও পাওয়া গেছে। এফডিআরের এ টাকা ফ্রিজ করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ)। এদিকে সুচুতুর আজাদ কৌশলে নিরাপদে কালো টাকায় সাদা জীবন যাপন করলেও এসব মামলার অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে?

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :