বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

​বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগ, ভাটারা থানায় জিডি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ১০:৪৪ পিএম

​বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগ, ভাটারা থানায় জিডি

 ​স্টাফ রিপোর্টার : জনপ্রিয় অনলাইন ও প্রিন্ট নিউজ পোর্টাল ‍‍`বাংলাদেশ প্রতিদিন‍‍`। এর লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল ভুয়া ও বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়াচ্ছে। ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।
​এ বিষয়ে পাঠকদের বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ। এসব ভুয়া ও বানোয়াট ফটোকার্ডের সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের কোনো ধরনের সম্পর্ক বা সম্পৃক্ততা নেই।
​ইতোমধ্যেই এই চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। 
গত ২৯ জুন ২০২৬ রাজধানীর ভাটারা থানায় এই বিষয় নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর- ৩৪৭২। তারিখ ২৯/০৬/২০২৬।

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!