শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ইব্রাহিম-পালকের সম্পর্ক ভেঙ্গে গেল, বাতিল একসঙ্গে কাজের পরিকল্পনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ১২:৪৪ এএম

ইব্রাহিম-পালকের সম্পর্ক ভেঙ্গে গেল, বাতিল একসঙ্গে কাজের পরিকল্পনা

বিনোদন ডেস্ক: অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পালক তিওয়ারি এবং সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তাদের বিচ্ছেদের খবর ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।একটি রিপোর্টে দাবি করা হয়েছে, দুজনের সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে। শুধু তাই নয়, এক সঙ্গে যে কাজগুলি করার কথা ছিল, সেগুলিও বাতিল করা হয়েছে বলে খবর।

তিন বছরেরও বেশি সময় ধরে এক সঙ্গে থাকার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইব্রাহিম ও পালক। সূত্রের দাবি, বিচ্ছেদের সিদ্ধান্ত প্রথমে নিয়েছেন ইব্রাহিমই। তবে কেন এই সম্পর্কের পরিণতি এমন হল, তা স্পষ্ট নয়।

সূত্রের বক্তব্য, দু’জনের মধ্যে বিচ্ছেদ হয়েছে বন্ধুত্বপূর্ণ ভাবেই। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আনতে চান না কেউই। আপাতত দু’জনেই নিজেদের ক্যারিয়ারে মন দিতে চান। বিচ্ছেদের জেরে বাতিল হয়েছে একাধিক শুটিং। কিছু কাজ আপাতত স্থগিতও রাখা হয়েছে। যদিও এই বিষয়ে দুই তারকার কেউই মুখ খোলেননি।
২০২২ সালে মুম্বাইয়ের একটি রেস্তরাঁ থেকে ইব্রাহিমের সঙ্গে পালককে বের হতে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। পাপারাৎজির ক্যামেরা এড়াতে পালককে মুখ লুকোতেও দেখা গিয়েছিল।

এরপর বিভিন্ন পার্টি, অনুষ্ঠান এবং ছুটিতে এক সঙ্গে দেখা গিয়েছে দুজনকে। চলতি মাসের গোড়াতেও রাজস্থানের রণথম্ভোরে বাঘের সাফারিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। তবে এতদিনেও নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি ইব্রাহিম বা পালক।বরং এক সাক্ষাৎকারে ইব্রাহিম পালককে নিজের ভাল বন্ধু বলেই উল্লেখ করেছিলেন। যদিও দুজনের কেউ এই বিষয় মুখ খোলেননি। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!