রবিবার, ০৮ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

কৃতি এবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েও বিব্রত

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ১০:২৫ পিএম

কৃতি এবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েও বিব্রত

বিনোদন ডেস্ক: কাজের স্বীকৃতি পেলে সবারই ভালো লাগে। কিন্তু বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের বেলায় দেখা গেল তার ব্যতিক্রম। ‘তেরে ইশক ম্যায়’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েও বিব্রত এই অভিনেত্রী। নেটিজেনদের সমালোচনার কারণে কৃতির পুরস্কারপ্রাপ্তির আনন্দ ফিকে হয়ে গেছে।
আজকালসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি একটি জনপ্রিয় অ্যাওয়ার্ড শোতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কৃতি শ্যানন।
‘তেরে ইশক ম্যায়’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তাঁর এ স্বীকৃতি। যেখানে একই বিভাগে মনোনীত ছিলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমও।‘হক’ ছবির জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। বক্স অফিসে ‘হক’ সিনেমাটি সেই অর্থে ব্যবসা না করলেও ইয়ামির অভিনয় নজর কেড়েছে দর্শকের। প্রশংসা করেছেন সমালোচকরাও। তারপরও ইয়ামির পরিবর্তে কৃতি শ্যাননকে পুরস্কার দেওয়ায় অনেকেই কটাক্ষ করেছেন। তেমনই একটি পোস্টে লাইক করেছেন ইয়ামি নিজেও। এটি নিয়ে নেট দুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। এতে বিব্রতকর অবস্থায় পড়েছেন কৃতি।
যদিও ইয়ামি গৌতম পরে স্বীকার করেছেন, কোনো শিল্পীকে অপমান করার জন্য নয়, বরং না বুঝেই সেই পোস্টে লাইক দিয়েছেন তিনি। কিন্তু এই স্বীকারোক্তির পরও কৃতি বিষয়টি সহজভাবে নিতে পারেননি।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!