বিনোদন ডেস্ক: নানামহলের তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে অবশেষ নিষিদ্ধ হয়েছে নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত অভিনীত গান ‘সরকে চুনর তেরি সরকে’।‘কেডি-দ্য ডেভিল’ সিনেমার গানটি মুক্তির পর এর কথা ও নাচের ভঙ্গিমা জন্য আজ গানটি নিষেদ্ধ ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। বিতর্কের মাঝে শুটিংসহ গানটির পেছনের গল্প জানিয়ে নিজের অবস্থান পরিস্কার করেছেন এই অভিনেত্রী।আজ ভিডিও বার্তায় নোরা ফাতেহি জানান, ‘সরকে চুনর তেরি সরকে’ গানের হিন্দি সংস্করণ সম্পর্কে আগে কোনো ধারণাই ছিল না তার।
নোরা আরও জানান, তিনি মূলত কন্নড় ভাষার ‘সারসি নিন্না’ গানের শুটিং করেছিলেন প্রায় তিন বছর আগে। সেই সময় এটি একটি বড় বাজেটের সিনেমার অংশ হিসেবে করেন এবং এতে সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করার সুযোগ থাকায় রাজি হন।
নোরা বলেন, “পরে যখন গানটি হিন্দিতে ‘সরকে চুনর’ নামে প্রকাশ করা হয়, তখন এর লিরিক্স ও উপস্থাপনা নিয়ে যে বিতর্ক তৈরি হয়, সে বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। কেউ যেন না ভাবেন আমি এমন কিছুকে সমর্থন করি।”
ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘সমালোচনার চাপেই নির্মাতারা শেষ পর্যন্ত গানটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। গানটি শেয়ার করে এটিকে আরও ছড়িয়ে দেবেন না।’ তবে বিতর্কের মাঝে ব্যক্তিগত আক্রমণ নিয়েও হতাশা প্রকাশ করেন নোরা। তার ভাষায়, এই ইস্যুকে কেন্দ্র করে কিছু মানুষ তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন, যা ‘দুঃখজনক’। সূত্র: ইন্ডিয়া টুডে

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :