মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

শ্রবণশক্তি হারিয়ে গান থেকে দূরে অলকা ইয়াগনিক

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০২:১৫ পিএম

শ্রবণশক্তি হারিয়ে গান থেকে দূরে অলকা ইয়াগনিক

বিনোদন ডেস্ক: ভাতের বলিউডে একসময় রাজত্ব করা কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক অনেক দিন ধরেই গান থেকে দূরে।যাঁর কণ্ঠে  প্রায় চার দশক ধরে অসংখ্য সুপারহিট গান শুনেছে শ্রোতারা ২০২৪ সালে হঠাৎ করেই থেমে যায় তাঁর গানের যাত্রা। সেসময় নিজেই জানান, তিনি শ্রবণশক্তি হারিয়েছেন।
একটি ভাইরাল সংক্রমণের কারণে বিরল স্নায়বিক সমস্যায় আক্রান্ত হন এই বর্ষীয়ান গায়িকা।এর ফলে তাঁর শ্রবণশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গান গাওয়া বন্ধ রাখতে বাধ্য হন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,তাঁর অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি। এখনও নিয়মিত গান গাওয়ার মতো অবস্থায় ফিরতে পারেননি। 
গায়িকার কথায়, সুরকার ও গীতিকাররা এখনো তাঁকে গান গাওয়ার প্রস্তাব দেন, কিন্তু তিনি সেই আহ্বানে সাড়া দিতে পারছেন না।২০২৪ সালে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বিমান থেকে নামার পর হঠাৎই অনুভব করেন কানে কিছুই শুনতে পাচ্ছেন না। পরে চিকিৎসকের পরামর্শে জানা যায়, ভাইরাসের আক্রমণে সৃষ্ট একটি বিরল স্নায়ুর সমস্যার কারণে তাঁর এই অবস্থা হয়েছে।
এই খবর প্রকাশ্যে আসার পর ভেঙে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। তবে কঠিন এই পরিস্থিতিতেও সচেতনতার বার্তা দিয়েছেন গায়িকা।
বিশেষ করে তরুণ প্রজন্মকে তিনি সতর্ক করেছেন অতিরিক্ত উচ্চ শব্দ থেকে দূরে থাকতে এবং দীর্ঘ সময় হেডফোন ব্যবহার না করতে। সম্প্রতি তাঁর জন্মদিনে জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!