বিনোদন ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের বৈরিতা নতুন কিছু নয়। তবে রাজনৈতিক সম্পর্ক যা-ই হোক না কেন, দুই দেশের তারকাদের সম্পর্ক যেমন ভালো, একইসঙ্গে জনপ্রিয়তাও কম নয়। এর মধ্যে ভারতীয় দর্শকদের কাছে পাকিস্তানি তারকাদের মধ্য থেকে অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী মাহিরা খান। যিনি বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেছিলেন।
আলোচিত সেই অভিনেত্রী এরইমধ্যে জীবনের চল্লিশ বসন্ত অতিক্রম করেছেন। আর এই বয়সে এসে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সুখবর দিলেন তিনি। জানিয়েছেনদ্বিতীয়বার মা হতে যাচ্ছেন ৪১ বছর বয়সী মাহিরা খান।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ) ২০২৬-এ অংশ নিয়ে মা হতে যাওয়ার খবরটি জানিয়েছেন এ অভিনেত্রী। তিনি এমন একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তার বেবি বাম্প দেখা যাচ্ছে। ঢিলেঢালা সাদা গাউন পরা নিজের ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘প্রথমে আমরা পরিকল্পনা করি, তারপর আল্লাহর পরিকল্পনা।’
এদিকে মাহিরা খানকে টরন্টো চলচ্চিত্র উৎসবে অবদানের জন্য সম্মানিত করা হয়েছে। টিআইএফএফ’র কমিউনিটি ইমপ্যাক্ট প্রোগ্রামের অংশ হিসেবে একটি আলোচনা পরিচালনা করেছিলেন এ পাকিস্তানি তারকা।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ব্যবসায়ী সালিম করিমের সঙ্গে বিয়ের প্রায় তিন বছর পর সন্তান আগমনের খবর দিলেন মাহিরা খান। এটি অভিনেত্রী ও সালিমের প্রথম সন্তান হতে যাচ্ছে। তবে মাহিরা খানের দ্বিতীয় সন্তান। তার প্রথম স্বামী আলী আসকারীর সঙ্গে ১৭ বছর বয়সী ছেলে আজলানের মা তিনি। তারকার দ্বিতীয় বিয়েতে অবশ্য ছেলে আজলানের ভূমিকা ছিল। তিনি মায়ের বিয়ের সময় পাশে ছিলেন।
প্রসঙ্গত, সবশেষ বিলাল আতিফ খান পরিচালিত ‘আগ লাগে বস্তি মে’ সিনেমায় দেখা গেছে মাহিরা খানকে। পাকিস্তানি উর্দু ভাষার সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ মুস্তফা। এতে আরও দেখা গেছে জাভেদ শেখ, তাবিশ হাশমি, সালাহউদ্দিন তুনিও, আলী আব্দুল্লাহ, সামরা শাহজাদী এবং হাফিজ রেজা আহমেদকে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :