বিনোদন ডেস্ক: শুধু অভিনয় নয়, সম্পদের দিক থেকেও বলিউডের অন্যতম সফল তারকা কারিনা কাপুর খান। ২১ সেপ্টেম্বর তার জন্মদিন। ৪৬ বছরে পা দেওয়া এই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত ও সহকর্মীরা। জন্মদিনের আবহে আলোচনায় এসেছে তার বিপুল সম্পত্তি ও বিলাসবহুল জীবনযাপন।
‘কাভি খুশি কাভি গাম’-এর ‘পু’ থেকে ‘জাব উই মেট’-এর গীতবিভিন্ন চরিত্রে অভিনয় করে দীর্ঘ ক্যারিয়ারে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন কারিনা। সিনেমা ও বিজ্ঞাপন থেকে মোটা অঙ্কের পারিশ্রমিক পান কারিনা।
‘জিকিউ’-এর ২০২৩ সালের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ১০ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। একই প্রতিবেদনে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৮৫ কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে।কারিনা ও তার স্বামী সাইফ আলি খানের মুম্বাইয়ের বান্দ্রায় রয়েছে প্রায় ৩ হাজার বর্গফুটের বাড়ি ‘সতগুরু শরণ’। চারতলা এই বাড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ থেকে ৩০ কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডিজাইনার দর্শিনী শাহের নকশা করা বাড়িটিতে পারিবারিক স্মৃতি ও ভ্রমণের বিভিন্ন স্মারক দিয়ে সাজানো হয়েছে।
এ ছাড়া সুইজারল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গস্টাদে কারিনার একটি হলিডে বাংলো রয়েছে। সেটির মূল্য প্রায় ৩৩ কোটি রুপি বলে জানা যায়।
গাড়ির প্রতিও কারিনার আগ্রহ রয়েছে। তার গাড়ির সংগ্রহে রয়েছে অডি কিউ৭, যার দাম প্রায় ৮৫ থেকে ৯৫ লাখ রুপি। রয়েছে রেঞ্জ রোভার স্পোর্ট, যার মূল্য প্রায় ৯৯ লাখ রুপি। বিএমডব্লিউ এক্স৭-এর দাম প্রায় ১ কোটি ২২ থেকে ১ কোটি ২৫ লাখ রুপি। এ ছাড়া রয়েছে মার্সিডিজ-বেঞ্জ ই-ক্লাস, যার দাম প্রায় ৭৫ থেকে ৮৮ লাখ রুপি।
কারিনার গাড়ির তালিকায় আরও রয়েছে মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস। এই গাড়িটির দাম শুরু প্রায় ১ কোটি ৭১ লাখ রুপি থেকে।
বিশ্বখ্যাত ডিজাইনার ব্র্যান্ডের হ্যান্ডব্যাগের প্রতিও কারিনার আগ্রহের কথা বলিউডে পরিচিত। তার সংগ্রহে রয়েছে শ্যানেল ফ্ল্যাপ ব্যাগ, যার দাম প্রায় ৮ লাখ ৪৮ হাজার রুপি। ক্রিস্টিয়ান ডিওরের একটি টোট ব্যাগের দাম প্রায় ২ লাখ ৯১ হাজার রুপি। এ ছাড়া লুই ভিটোর একাধিক ব্যাগ রয়েছে তার সংগ্রহে।
তবে কারিনার ব্যাগ সংগ্রহের অন্যতম আকর্ষণ হার্মিস বির্কিনের দুটি ব্যাগ। কালো ও তামাটে রঙের এই ব্যাগ দুটির সম্মিলিত মূল্য প্রায় ১৩ কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।এ ছাড়া ওয়াইএসএল ও সেলিনের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের ব্যাগও নিয়মিত দেখা যায় অভিনেত্রীর সংগ্রহে।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘দায়রা’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। ফ্ইল ছবি: সূত্র: দ্য ওয়াল

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :