সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পাওলি দাম ‍‍`দ্য রেভল্যুশনারিজ‍‍`এ চমক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১০:০০ এএম

পাওলি দাম ‍‍`দ্য রেভল্যুশনারিজ‍‍`এ চমক

 বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম ঐতিহাসিক প্রেক্ষাপটের নতুন সিরিজ ‘দ্য রেভল্যুশনারিজ’-এ ভিন্ন এক চরিত্রে নিয়ে হাজির হয়েছেন। নিখিল আদভানি পরিচালিত এ সিরিজটি শুক্রবার (১১ সেপ্টেম্বর) ওটিটিতে মুক্তি পেয়েছে।

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবীদের সশস্ত্র প্রতিরোধ, তাদের আদর্শ, সাহস এবং আত্মত্যাগের গল্প নিয়েই নির্মিত হয়েছে এ পিরিয়ড ড্রামা সিরিজ। এ সিরিজে চার বিপ্লবীকে ঘিরেই এগিয়েছে মূল গল্প। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম, টোটা রায়চৌধুরী, কাশিশ সালুজাসহ আরও অনেকে। জেসন শাহ অভিনয় করেছেন জেনারেল ডায়ারের চরিত্রে।

‍‍`দ্য রেভল্যুশনারিজ’ সিরিজটি মুক্তির দিন সামাজিক মাধ্যমে শুটিংয়ের বেশ কিছু মুহূর্তের ছবি শেয়ার করে নিয়েছিলেন পাওলি দাম। সেসব ছবিতে দেখা গেছে, ‍‍`দ্য রেভল্যুশনারিজ‍‍`-এর সেটের নেপথ্যের নানা দৃশ্য। অভিনেত্রীর নতুন লুক ও চরিত্র নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বেশ আগ্রহ।

অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ‍‍`দ্য রেভল্যুশনারিজ‍‍` সিরিজটির অন্যতম আকর্ষণ হচ্ছে— এর ব্যতিক্রমী কাস্টিং। রাসবিহারী বসুর চরিত্রে অভিনয় করেছেন ভুবন বাম। শচীন্দ্রনাথ সান্যালের ভূমিকায় রোহিত সরফ। প্রতিভা লাহিড়ীর চরিত্রে দেখা গেছে প্রতিভা রান্তাকে। আর কিংবদন্তি বিপ্লবী বাঘা যতীনের চরিত্রে অভিনয় করেছেন গুরফতেহ পীরজাদা। ঐতিহাসিক সময়ের আবহে পাওলি দামের নতুন রূপ দর্শকদের কতটা মুগ্ধ করে, এখন সেটিই দেখার বিষয়।সংগৃহীত ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!