শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

প্রেমিকের নাম জানালেন জাহ্নবী কাপুর, ভাইরাল অভিনেত্রীর ছবি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০২:৩৮ পিএম

প্রেমিকের নাম জানালেন জাহ্নবী কাপুর, ভাইরাল অভিনেত্রীর ছবি

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার প্রেম নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে। যদিও দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্ক নিয়ে কথা বলেননি, তবে তারা বিভিন্ন সময় নিজেদের মতো করে প্রেমের ইঙ্গিত দিয়েছে। তবে এবার সেটা যেন আরও বাড়িয়ে দিল জাহ্নবী কাপুর।

সম্প্রতি বোন অংশুলা কাপুরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন জাহ্নবী। ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি রেশমি শাড়ি ও স্ট্র্যাপলেস ব্লাউজে নজর কাড়েন তিনি। তবে তার পোশাকের চেয়েও বেশি আলোচনায় আসে হাতে আঁকা মেহেদি। অনুষ্ঠানের একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন জাহ্নবী। ছবিগুলো দেখেই ভক্তদের চোখ আটকে যায় তার মেহেদির নকশায়। খুঁটিয়ে দেখলে দেখা যায়, সূক্ষ্মভাবে লেখা রয়েছে প্রেমিক শিখর পাহাড়িয়ার ডাকনাম ‘শিখু’। আর এই  ইঙ্গিতই এখন নেটিজেনদের আলোচনার বিষয়।

জাহ্নবী ও শিখরের পরিচয় বহু বছরের। বিভিন্ন প্রতিবেদনের দাবি, কিশোর বয়স থেকেই একে অপরকে চেনেন তারা। ২০১৬ সালে প্রথম তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও, ২০১৮ সালে জাহ্নবীর প্রথম সিনেমা ‘ধড়ক’ মুক্তির পর তাদের বিচ্ছেদের খবর সামনে আসে।

তবে ২০২৩ সাল থেকে পার্টি, ছুটি কাটানো এবং অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যায়। এরপর থেকেই তাদের সম্পর্ক আবারও আলোচনায় উঠে আসে। তবে এটাই জাহুবীর প্রথম ইঙ্গিত নয়। এর আগে ২০২৪ সালে বাবা বনি কাপুরের সিনেমা ‘ময়দান’ দেখার সময় শিখু লেখা একটি নেকলেস পরে হাজির হয়েছিলেন অভিনেত্রী। এছাড়া ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে কথোপকথনের সময় ভুল করে শিখরের নাম নিজের স্পিড ডায়ালের তালিকায় থাকার বিষয়টিও প্রকাশ করে ফেলেছিলেন জাহুবী।

প্রসঙ্গত, শিখর পাহাড়িয়া মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি। তিনি একজন উদ্যোক্তা ও বিনিয়োগকারী। লন্ডনের রিজেন্টস ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন। পাশাপাশি গেমিং ও অবকাঠামো খাতেও তার ব্যবসায়িক উদ্যোগ রয়েছে। সংগৃহীত ছবি,সূত্র: হিন্দুস্তান টাইমস 
 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!