মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাবি সিন্ডিকেট

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৬, ১০:৪১ পিএম

গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাবি সিন্ডিকেট

ডেইলি খবর ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস) ও সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। ছাত্রত্ব বাতিল হওয়ায় একই সঙ্গে তার ডাকসুর জিএস পদও বাতিল করা হয়েছে। ফলে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে এই পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত গণঅধিকার পরিষদের নেতা মো. রাশেদ খাঁনকে জিএস হিসেবে ঘোষণা করেছে সিন্ডিকেট।

আজ সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. রাশেদ খাঁন তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তথ্যটি নিশ্চিত করেছেন।

২০১৯ সালের ঐতিহাসিক ডাকসু নির্বাচনে রাশেদ খাঁনের প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে জয়লাভ করেছিলেন নুরুল হক নুর।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি কর্তৃক অবৈধ প্রমাণিত হওয়ায় এবং সিন্ডিকেট কর্তৃক শোকজ নোটিশের উপযুক্ত জবাব দিতে না পারায় একাডেমিক কাউন্সিলের সভায় তার ছাত্রত্ব বাতিল করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তার ডাকসু পদও বাতিল করা হয়। ফলে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ২য় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মো. রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।সংগৃহীত ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!