সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

এবছর এসএসসি পরীক্ষা কক্ষে বসবে সিসিটিভি,থাকছে ১১ নির্দেশনা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০২:৩১ পিএম

এবছর এসএসসি পরীক্ষা কক্ষে বসবে সিসিটিভি,থাকছে ১১ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আয়োজন নিশ্চিতে পরীক্ষা কক্ষে সিসিটিভি ক্যামেরা বসানোসহ ১১ দফা বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্র সচিব এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ নির্দেশনা পাঠিয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা নিয়ে সভার পর এসব নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, আগামী ২১ এপ্রিল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা হতে যাচ্ছে। আসন্ন পরীক্ষায়  অনিয়ম প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
নির্দেশনা হলো-পরীক্ষায় প্রতিটি কেন্দ্রের সব কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। কেন্দ্রের অচল/অকেজো সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর পূর্বেই সচল করতে      হবে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা সব ভিডিও সংরক্ষণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে। কেন্দ্রের প্রতিটি কক্ষে ঘড়ি (কাঁটাওয়ালা) টাঙানোর ব্যবস্থা নিতে হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে কেন্দ্রের নিরাপত্তা রক্ষার্থে পর্যাপ্ত সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে। কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষার হলে কোনো শিক্ষক/পরীক্ষার্থী যাতে মোবাইল ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে। অংশগ্রহণকারী কোনো পরীক্ষার্থী যাতে কোনো উপায়েই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে। কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে। পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্র সচিবদের প্রতি নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন করতে হবে। নির্দেশনাগুলো পালনে অবহেলা বা গাফিলতির কারণে অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হলে কেন্দ্র সচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!