শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ১২:১৭ এএম

এইচএসসির ফল  প্রকাশ আজ, জানবেন যেভাবে

ডেইলি খবর ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। এদিন বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

এরপর অনলাইন, মোবাইলের এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এদিকে, প্রকাশিত ফলে সন্তুষ্ট না হলে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর বেলা ১১টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষার ফল ঘোষণা করা হবে। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

অনলাইনে যেভাবে ফল জানা যাবে-পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ফল জানতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম-মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়েও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
অর্থাৎ, ঐঝঈ লিখে একটি স্পেস দিয়ে নিজের রোল নম্বর, এরপর আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

প্রতিষ্ঠানের মাধ্যমে ফল সংগ্রহ-শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (ঊওওঘ) ব্যবহার করে শিক্ষাবোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীর ফলাফল শিট একসঙ্গে ডাউনলোড করতে পারবে।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

এদিকে, প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনর্নিরীক্ষণের আবেদনপ্রক্রিয়া ও এ-সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফলে ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী তার প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তুষ্ট হলে নির্ধারিত সময়ের মধ্যে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন।পুরোনো ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!