শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০২:২৫ পিএম

রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক:ঢাকা মহানগরীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অফলাইন এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সিদ্ধান্ত অনুযায়ী এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী রোববার থেকে অনলাইন ক্লাস শুরু হবে।আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।শিক্ষামন্ত্রী বলেন, ‘শনি, সোম ও বুধবার ফিজিক্যাল ক্লাস হবে। আর রোব, মঙ্গল, বৃহস্পতি—এই তিন দিন অনলাইন, স্কুলে আসবে না।’বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!