রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:৩৫ পিএম

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে টানা পাঁচদিন ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। জানা গেছে, আগামী ১১ থেকে ১৫ ফেব্রæয়ারি পর্যন্ত বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরের প্রথম বড় ছুটি আর তালিকায় থাকা পঞ্চম ছুটি এটি।
ছুটির সূচি অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রæয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি।এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রæয়ারি শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি পড়ছে। এছাড়া ১৫ ফেব্রæয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এদিকে গত ২৬ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় সাধারণ ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রæয়ারি-বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকতা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রæয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হলো।
আগামী ১২ ফেব্রæয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের দিন বৃহস্পতিবার হওয়ায় এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলে টানা পাঁচ দিন এবং অন্যদের জন্য চার দিন ছুটি থাকবে।
জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রæয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের দিন (১২ ফেব্রæয়ারি) এমনিতেই সাধারণ ছুটি থাকে। ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি আছে। ফলে নির্বাচন উপলক্ষে টানা কয়েক দিন ছুটি থাকছে। ছবি: সংগৃহীত

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!