শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন।শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বড় হাওরে এ ঘটনা ঘটে।নিহত কৃষক হলুদ মিয়া (৩৭) করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কলাবাগ গ্রামের নুরুল ইসলামের ছেলে।
করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে মুসলিমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, সকালে হলুদ মিয়া বড় হাওরে ধান কাটতে যায়। এরপর দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই নিহত হন হলুদ মিয়া। পরে, স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :