বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

কিশোরগঞ্জে অষ্টমী স্নানে লাখো পূণ্যার্থীর ঢল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০১:০০ পিএম

কিশোরগঞ্জে অষ্টমী স্নানে লাখো পূণ্যার্থীর ঢল

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নানে অংশ নেয় লাখো পূণ্যার্থী। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি এ স্নান উৎসবে।বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত হোসেনপুর উপজেলা  প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নানোৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা শাখা ও পৌর শাখা।
স্নান উপলক্ষ্যে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর, ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ী ও কাচারী মাঠ এবং রামপুর বাজারে বসেছে অষ্টমীর মেলা।স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র  উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করে।জেলার ১৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও,নান্দাইল, ঈশ্বরগঞ্জ থেকেও পূণ্যার্থীরা অংশ নেন উৎসবে।

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!