বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

কিশোরগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০২:৩২ পিএম

কিশোরগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের ভৈরবে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ইমান খান (১৯) লুন্দিয়া গ্রামের পাগলা বাড়ির ইছা মিয়ার ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
স্থানীয়রা জানায়, গত আট বছর ধরে আগানগর ইউনিয়নে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পাগলা বাড়ির সঙ্গে শেখ বাড়ির দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার বার সংঘর্ষ হয়েছে।
সোমবার রাতে ইমান খান মোবাইলের মিনিট কার্ড কিনতে দোকানে গেলে শেখ বাড়ির লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তাকে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আনার পর পরই হাসপাতালেই মারা যান তিনি।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!