মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

পাটগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১১:২৯ এএম

পাটগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

ডেইলি খবর ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুণ্টিঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী নুর আমিন, একই ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার মাছ ব্যবসায়ী ফাতুল মিয়া ও ব্যবসায়ী সাইফুল ইসলাম। স্থানীয় বাসিন্দারা জানান, নিহত ও আহত ব্যক্তিরা ব্যবসার কাজে মাছ ও অন্যান্য মালামাল কিনতে ইজিবাইকে করে পাটগ্রাম বাজারের দিকে যাচ্ছিলেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সকালের দিকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি পণ্যবাহী ট্রাকের সামনের চাকা হঠাৎ পাংচার হয়ে যায়। এতে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি ইজিবাইককে সজোরে চাপা দিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান এবং আহতদের দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে আহত পাঁচজনকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!