আমিনুল ইসলাম সুমন (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে রাতের আঁধারে তার নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়া গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির কাছে পৌঁছালে ৩ জন অজ্ঞাত ব্যক্তি তাঁদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আনন্দ বসাক বলেন, রাত সাড়ে এগারোটার দিকে দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে জাহেদুল আলম জাহাঙ্গীর মৃত ছিলেন। আহত হাদিস মিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, "ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। রাতেই অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েয়ে। বাকিদের আটকের জন্য অভিযান চলমান আছে। পাশাপাশি কি কারনে এই ঘটনা ঘটেছে তা জানতে চেষ্টা করছে পুলিশ।"
পুলিশ সুপার আরও বলেন, "এই সন্ত্রাসীরা কেউ স্থানীয় নয়, ঢাকা থেকে এসেছে। তাদেরকে হায়ার করে আনা হয়েছে। তাদের হাতে চাপাতি ছিল। ঘটনাটি পুর্বপরিকল্পিত এটা নিশ্চিত। যে তিন জন ঘটনা ঘটিয়েছে তাদের ট্রেস করা হযেছে। ওই তিন জনের মধ্যে এক জনকে এরেস্ট করা হয়েছে। সে থানা হাজতে আছে। বাকি দুইজনও আমাদের আওতায় আছে। তাদেরকেও এরেস্ট করে থানায় আনা হবে।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :