ডেইলি খবর ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ বুধবার বিক্রি হচ্ছে ১৪ মার্চের ঈদযাত্রার টিকিট।রেলওয়ে সূত্র জানিয়েছে, পশ্চিমাঞ্চল ট্রেনের টিকিট কাটতে সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র আধা ঘণ্টায় রেলের ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ২০ লাখ হিট করেছে।
রেলের তথ্য অনুযায়ী, ১৪ মার্চ ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে মোট আসন রয়েছে ২৮ হাজার ৯২৬টি। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ১৭টি ট্রেনে ১২ হাজার ৭৩২টি এবং পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনে ১৬ হাজার ১৯৪টি আসন রয়েছে।
আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলগামী ১১ হাজার ২৮৫টি আসনের টিকিট বিক্রি হয়ে যায়। এর পর সকাল ১০টার দিকে রেল সেবা অ্যাপস দেখা যায়, ঢাকা-রাজশাহী, ঢাকা-পঞ্চগড়, ঢাকা-চিলাহাটি, ঢাকা-বেনাপোল, ঢাকা-দিনাজপুর, ঢাকা-রংপুর ও ঢাকা-কুড়িগ্রাম রুটের বেশ কয়েকটি ট্রেনে কোনো আসন অবশিষ্ট নেই। তবে ঢাকা-খুলনা রুটের কিছু ট্রেনে তখনো সীমিত আসন অবিক্রীত পাওয়া যাচ্ছিল।
এদিকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে আজ বেলা ২টা থেকে।
রেলের পরিকল্পনা অনুযায়ী, আজ দেওয়া হচ্ছে ১৫ মার্চের টিকিট, ১৫ মার্চের টিকিট বিক্রি হবে ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :