মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

কিশোরগঞ্জে নিখোঁজের ২৬ দিন পর টয়লেটের ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০২:৫৮ পিএম

কিশোরগঞ্জে নিখোঁজের ২৬ দিন পর টয়লেটের ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি কাঁঠালতলা এলাকায় নিখোঁজের ২৬ দিন পর ৪ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩ মার্চ) বাড়ির পেছনের টয়লেটের ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে শিশুটির দাদা মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পানির ভেতরে থাকায় মরদেহটি পচাগলা অবস্থায় ছিল।নিহত শিশু আশরাফুলের বাবা শাহীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর গাড়িচালক। 
স্বজনেরা জানায়, গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে ঘরের ভেতরে দোলনায় শুইয়ে রেখে বাড়ির আঙ্গিনা ঝাড়ু দিতে যান। কিছুক্ষণ পর তার সাত বছর বয়সী বড় ছেলে এসে জানায়, দোলনায় ছোট ভাই নেই। পরিবারের সদস্যরা ঘর ও আশপাশে খোঁজ করেও শিশুটির সন্ধান পায়নি। 
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ জানান, নিখোঁজের পর থেকেই তদন্ত চলছিল। মরদেহ উদ্ধারের পর ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!