শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের সাথে আপোষ নেই-সাখাওয়াত হোসেন বকুল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:১৮ পিএম

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের সাথে আপোষ নেই-সাখাওয়াত হোসেন বকুল

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদী জেলা বিএনপির জেষ্ঠ্য সহসভাপতি ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলে মানুষের নাগরিক সেবা নিশ্চিত করাসহ সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের সাথে আপোষ নেই।
সন্ত্রাস, চাঁদাবাজী, জুলুম ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে।জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সংড়্রামে বিএনপি সবসময় এগিয়ে থাকে।
তিনি আরও বলেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমি আজীবন সংগ্রাম করেছি।স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী শক্তিকেই আপনারা ভোট দিয়ে বিজয়ী করবেন এই প্রত্যাশা আপনাদের কাছে।
বৃহস্পতিবার (৫ফেব্রæয়ারী) বিকেলে একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তিনি আরও বলেন, দমন-পীড়ন নয়, গণতন্ত্র চাই, লুটপাট নয়, জনগণের অধিকার চাই। ধানের শীষ মানে মেহনতি মানুষের প্রতীক, সংগ্রাম ও অধিকার আদায়ের শপথ। আসুন, ধানের শীষে ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করি। 
একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা হোসেন শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল আলম হাতেমের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত, বেলাব উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আমিনুর রহমান সরকার দোলন,বেলাব উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কাদির জলিল, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, নরসিংদী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান খন্দকার সোহাগ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ প্রমুখ।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!