আমিনুল ইসলাম সুমন (কিশোরগঞ্জ) চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে সরকার। এ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে মাঠে ব্যাস্ত সম্ভাব্য প্রার্থীরা। তারা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নে অনেকেই রয়েছেন সম্ভাব্য প্রার্থী। তাদের একজন মো. মোশারফ হোসেন। তিনি দীর্ঘদিন যাবত ওই ইউনিয়ন ইমাম উলাম পরিষদের সদস্য সচিবের দায়ীত্ব পালন করে আসছেন। পাশাপাশি ইউনিয়ন তাবলিগ জামাতের আমির হিসাবেও দায়ীত্ব পালন করছেন।
মোশারফ হোসেন জানান, তার দাদা আলহাজ্ব আমিরউদ্দিন ওরফে নিবু চেয়ারম্যান দানাপাটুলী ইউনিয়নের প্রথম চেয়ারম্যান ছিলেন। বাবা সেলিম মাষ্টার একজন বীর মুক্তিযোদ্ধা। এই সুবাদে তার পরিবারের এলাকায় গ্রহণযোগ্যতা রয়েছে।
তিনি আরও জানান, ২৬ বছর যাবত তাবলীগ জামাতের দাওয়াত দিতে ইউনিয়নের প্রতিটি গ্রামে বিচরণ রয়েছে তার। চেয়ারম্যান নির্বাচিত হলে সকল শ্রেণীর মানুষের খেদমত করার সুযোগ থাকে। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটে লড়তে চান তিনি। জেলার ১০৮টি ইউনিয়নের মধ্যে দানাপাটুলী ইউনিয়নটিকে শ্রেষ্ট ইউনিয়ন হিসাবে তোলে ধরার প্রত্যাশা ব্যাক্ত করেন মোশারফ হোসেন।
মোশারফ হোসেন জানান, ইউনিয়নবাসী যদি আমাকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করে তাহলে, গ্রামীণ রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা, মসজিদ-মাদ্রাসার উন্নয়নসহ যুব সমাজকে মাদকমুক্ত ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে কাজ করে যাবেন। পাশাপাশি হতদরিদ্রদের হক আদায়ে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :