শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬, ০৭:৪১ পিএম

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা

মাদারীপুর প্রতিনিধিাঃ মাদারীপুরের কালকিনি ও ডাসারে  অসহায়  পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। বৃহস্পতিবার সকালে এমপির প্রতিনিধিদল ডাসারের তিন প্রতিবন্ধী বোন ও কালকিনিতে বাদাম বিক্রি করে লেখাপড়া খরচ চালানো এই দুটি পরিবারের মাঝে নগদ অর্থ,বস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদান করেন।
এদিকে আর্থিক সহায়তায় পেয়ে উপকাভোগী পরিবার ও সাধারণ জনগণ এমপি খোকন তালুকদারকে ধন্যবাদ জানিয়েছেন।  

জনা‍‍`গেছে,মাদারীপুরের ডাসারের পূর্ব দর্শনা এলাকার বাবা-মা হারা তিন প্রতিবন্ধী বোন উম্মি বেগম (৬২), আকিতন (৫৫) ও নুননাহার (৩৯)। মানবেতর জীবন যাপন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর স্থানীয় এমপি আনিসুর রহমান খোকন তালুকদারের নজরে আসলে তার পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহযোগিতা করা হয়। এবং কালকিনি  পৌরসভার মিনাজদী এলাকার অষ্টম শ্রেণির ছাত্র রবিউল শেখের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর পরেই সংসারের হাল ধরতে ও নিজের শিক্ষার স্বপ্ন পূরণে রাজপথে বাদাম বিক্রি করে অভাবের সংসারে সংগ্রাম করেও লেখাপড়া চালিয়ে যাচ্ছে রবিউল শেখ। এমন খবর সুনে এমপি সেই ছাত্র রবিউলের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন বলে জানান এমপির প্রতিনিধি নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান তালুকদার,সমাজসেবক ইরান তালুকদার,ডাসার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক ছাত্র নেতা আতিকুর রহমান আজাদ, কালকিনি উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসান,ডাসার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান,ডাসার উপজেলা যুবদল নেতা রেদোয়ান হাসান রুবেল প্রমুখ। 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!