ডেইলি খবর ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর-মৃর্ধাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কাঞ্চনপুর-মৃর্ধাবাড়ী এলাকায় মালবোঝাই একটি কাভার্ডভ্যানের সঙ্গে ফুলবাড়ীয়াগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত দুজনকে মুমূর্ষু অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাঁদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :