বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

কক্সবাজারের হিমছড়ি সৈকত থেকে ৪ পর্যটকের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ১

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ১২:২৭ পিএম

কক্সবাজারের হিমছড়ি সৈকত থেকে ৪ পর্যটকের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ১

ডেইলি খবর ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্ট থেকে চার পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে বুধবার বিকালে তিনজনের লাশ উদ্ধার হয়। এ ছাড়া বৃহস্পতিবার সকালে নিখোঁজ দু’জনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রামু থানার ওসি এ কে ফজলুল হক ও হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) সুমনাথ বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মৃত চার পর্যটক হলেন রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকার মো. বোরহান (২৩), সাইফুল ইসলাম (২৩) ও নাফিসুল হক (২২) এবং চট্টগ্রামের হারুনুর রশিদ (২৫)। নিবিড় নামে আরেক পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। তিনিও চট্টগ্রামের বাসিন্দা।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) সুমনাথ বসু জানান, ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা দুটি গ্রুপ সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমেছিল। পাঁচজন ঢেউয়ের তোড়ে ভেসে যান। পরে তিনজনের লাশ উদ্ধার করা হয়। দু’জন নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে একজনের লাশ উদ্ধার করা হয়।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!