ডেইলি খবর ডেস্ক: দেশের বাজারে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সংগঠনের ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে সব গ্যাসের দোকান বন্ধ থাকবে।
আজ সোমবার সমিতির সভাপতি সেলিম খান রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে তারা দুই দিন বিক্রি বন্ধ রাখবে।
সর্বশেষ গত ৪ অক্টোবর দেশের বাজারে বাড়ানো হয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডার ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :