হারুন অর রশিদ দুদু, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব বনগাঁও গ্রামের হদিপাড়া হতে বনগ্রাম হাফেজ উদ্দিন উচ্চ বিদ্যালয় হয়ে নয়াপাড়া জামালের বাড়ির মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদাযুক্ত হওয়ায় কৃষকরা উৎপাদিত ফসল আনা-নেওয়া করতে পারছেন না। একই সঙ্গে ৬টি গ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছে। রাস্তাটির পাশে একটি ভোটকেন্দ্রও রয়েছে। খানাখন্দে ভরা এ পথ দিয়ে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় দ্রæত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ জানান, “রাস্তাটি পাকাকরণের জন্য উপজেলা প্রকৌশল দপ্তর থেকে ৪০৪৩ একটি আইডি নম্বর দেওয়া হয়েছে। তবে এখনও কাজ শুরু হয়নি। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রæত সংস্কারের কাজ শুরু করবেন।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :