বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

মেট্রোরেলের ৪৬ পিয়ারে ফাটল ধরেছে-সংসদে সেকু মন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১২:১১ এএম

মেট্রোরেলের ৪৬ পিয়ারে ফাটল ধরেছে-সংসদে সেকু মন্ত্রী

ডেইলি খবর ডেস্ক: সেফটি অডিট কমিটির প্রতিবেদন জাতীয় সংসদে তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মেট্রোরেলের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল চিহ্নিত হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য (এমপি) আবুল কালামের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ তথ্য জানান।

শেখ রবিউল আলম বলেন, সেফটি অডিট কমিটির প্রতিবেদন অনুযায়ী, মেট্রোরেল রুটের (উত্তরা থেকে মতিঝিল) ৭৩০টি বেয়ারিং প্যাডের সকগুলোই ক্রিটিক্যাল নয়। বেয়ারিং প্যাডের ১৪৭টির ত্রুটি মাইনর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২৯৭টি প্যাডের ক্ষেত্রে ত্রুটি মূলত প্যাডের স্থাপন ওয়ার্কম্যানশিপ–সংক্রান্ত। ২৭টি ক্রুটিপূর্ণ বেয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, অডিট কমিটির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল চিহ্নিত হয়েছে।

মন্ত্রী বলেন, বেয়ারিং প্যাডের স্থানচ্যুতির মতো সমস্যা হতে পারে, এমন ১০টি ক্ষেত্রে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। ২৭টি বেয়ারিং প্যাডের ক্ষেত্রে সেটেলমেন্ট মার্কার বসানো হয়েছে। ২৭টি বেয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিস্থাপন করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটলের ঝুঁকি নিরূপণ ও মেরামতকৌশল নির্ধারণে বুয়েটকে স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ করা হচ্ছে। স্থাপনার স্ট্রাকচারাল ক্র্যাক পরিমাপ ও পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ বসানো হচ্ছে।সংগৃহীত ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!