সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

কিশোরগঞ্জে মৃত্যুর ৪ মাস পর কবর থেকে কিশোরীর লাশ উত্তোলন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৭:৩৫ পিএম

কিশোরগঞ্জে মৃত্যুর ৪ মাস পর কবর থেকে কিশোরীর লাশ উত্তোলন

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে মৃত্যুর ৪ মাস পর কবর থেকে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উত্তোলন করেছে প্রশাসন।মৃত কিশোরী মোছা. ছনিয়া আক্তার (১৫)  উপজেলার তেউরিয়া গ্রামের তারু খানে মেয়ে।সোমবার (২৭ এপ্রিল) তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতারের উপস্থিতিতে কবর থেকে ছনিয়ার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ সময় নিহতের বাবা তারু খানসহ স্বজনরা উপস্থিত ছিলেন।জানা গেছে, গত বছরের ৩১ ডিসেম্বর নিজ বাড়ি থেকে ছনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা তারু খান চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি আদালতে ৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। নিহতের বাবার দাবী, এটি আত্মহত্যা নয় পরিকল্পিতভাবে ছনিয়াকে হত্যা করা হয়েছে। আদালতের আদেশে আজ তার লাশ উত্তোলন করা হয়।
তাড়াইল থানার (ওসি) তদন্ত শেখর রঞ্জন পাল জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামীদের বিরুদ্ধে এখনো আদালতের গ্রেফতারি পরোয়ানা না থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং তারা আত্মগোপনে রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!