আমিনুল ইসলাম সুমন (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের নিকলীতে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন।রবিবার (১০ মে) বিকালের দিকে উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি বড়বান হাওরে এ ঘটনা ঘটে।নিহত কৃষক মতিউর রহমান (৬০) ডুবি গ্রামের মৃত মিছির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন টানা বৃষ্টির পর গতকাল সকাল থেকে রোদ উঠায় মতিউর রহমান ডুবি এলাকার বড়বান হাওরে খলায় ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। বিকালে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা তার মরদেহ খলায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :