বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

ময়মনসিংহে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬, ০৯:১৭ পিএম

ময়মনসিংহে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ডেইলি খবর ডেস্ক: ময়মনসিংহের সদর উপজেলার আলালপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদরের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- হালুয়াঘাটের আব্দুর রাজ্জাক ও ফুলপুরের তোফাজ্জল হোসেন। বাকি একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস  সদরের আলালপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখিমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। এছাড়া হাসাপাতালে নেয়ার পর আরেও দুইজন মারা যায়।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, মরদেহ ময়মনসিংহ মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!