শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখার আগুন নিয়ন্ত্রণে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০৭:০১ পিএম

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখার আগুন নিয়ন্ত্রণে

ডেইলি খবর ডেস্ত: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত ‘দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামে ওষুধ কারখানার আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত কারখানাটির হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়।

কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি থাকায় পরবর্তীতে ভোগরা বাইপাস ফায়ার সার্ভিসসহ আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে যুক্ত হয়। ছয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোনের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!