সোমবার, ০৯ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাচ্চু মিয়ার বাড়িতে শোকের মাতম

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০২:৪৫ পিএম

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাচ্চু মিয়ার বাড়িতে শোকের মাতম

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কিশোরগঞ্জের এক প্রবাসী নিহত হয়েছেন।গতকাল রবিবার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে এ ঘটনা ঘটে।নিহত বাচ্চু মিয়া (৩৮) জেলার কটিয়াদী উপজেলার ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে।
আজ সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহতের মা ফাতেমা আক্তার বাড়ির উঠানে ছেলের শোকে আহাজারি করছেন। শোকে নিরব হয়ে মাটিতে বসে আছে বাচ্চু মিয়ার স্ত্রী ও সন্তানেরা। আশেপাশের এলাকার মানুষজন তাদের স্বান্তনা দিচ্ছেন। ফাতেমা আক্তার কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলের সম্পুর্ন মরদেহ না হোক।, অন্তত তার শরীরের দুইটা হাড্ডি হলেও আমাকে যেন সরকার এনে দেয়। আমরা খুব গরীব মানুষ। অনেক কষ্ট করে ছেলেকে বিদেশে পাঠিয়েছি। এখন ছেলের বউ এবং নাতিদের নিয়ে আমি কি করবো, কি খাবো। সরকার যেন আমাদের খোঁজ-খবর নেয়।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ জানান, সৌদী আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাচ্চু মিয়ার নিহত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। বাচ্চু মিয়ার বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে ১৫ হাজার টাকা তাৎক্ষণিক দিয়ে এসেছি। এছাড়াও ওই পরিবারের প্রয়োজনীয় সকল সরকারি অনুদান দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।
মরদেহ দেশে আনার জন্য উর্ধ্বতন কতৃপক্ষের সাথে যোগাযোগ চলমান রয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!