শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

কিশোরগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১০:২৯ পিএম

কিশোরগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চার বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাওসার আহাম্মেদ রবিন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার হোসেন্দী পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক রবিন হোসেন্দী পূর্বপাড়া গ্রামে নানার বাড়িতে থাকে। তার বাবার নাম কবির মিয়া। তাদের পৈত্রিক বাড়ি সিলেট।
স্থানীয়রা জানায়, অভিযুক্ত রবিন নানার বাড়ি উপজেলার হোসেন্দী পূর্বপাড়া গ্রামে বসবাস করে আসছে। শুক্রবার দুপুরে একই গ্রামের পাশের বাড়ির চার বছরের এক শিশুকন্যাকে বসতঘরে এনে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে এলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রবিন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান বলেন, ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!