শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬, ০৫:০৫ পিএম

দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

ডেইলি খবর ডেস্ক: দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিচার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বন্যা সতর্কবার্তায় বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা অববাহিকাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ জেলা; ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকাভুক্ত নদীর কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাংগাইল জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

একই সঙ্গে আত্রাই নদী অববাহিকাভুক্ত নওগাঁ ও নাটোর জেলার কিছু অঞ্চল প্লাবিত হতে পারে বলে বন্যা পূর্বাভাস কেন্দ্রের সতর্কবার্তায় বলা হয়েছে। ফাইল ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!