মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের কাইতের গাঁও এলাকায় ফসলি জমির টপসয়েল কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেলে পরিচালিত এ অভিযানে ভেকু মেশিন ব্যবহার করে ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার প্রমাণ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ভেকু মেশিন, একটি ট্রলি এবং চারটি ব্যাটারি জব্দ করা হয়।তবে মোবাইল কোর্ট পরিচালনার সময় অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানটি পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব মিয়া। তিনি বলেন, “ফসলি জমির টপসয়েল কাটা সম্পূর্ণ বেআইনি এবং কৃষি জমির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সবসময় অভিযান চালিয়ে আসছে এবং অভিযান অব্যাহত থাকবে।”
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন, কৃষিজমি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :