বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) আয়োজনে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় বড়লেখা উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শফিকুল ইসলাম
বক্তব্য দেন বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুস সবুর বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।
সহ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বাংলা কিউআর কোডের ব্যবহার, এর সুবিধা এবং ডিজিটাল লেনদেন সম্প্রসারণে এর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নগদ অর্থের পরিবর্তে সহজ, নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে লেনদেনের অভ্যাস গড়ে তুলতে বাংলা কিউআর ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :